ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে কোনো অঘটন ঘটেনি। সব বড় দলই জয় দিয়ে মৌসুম শেষ করেছে। চ্যাম্পিয়ন লিভারপুল ৩-১ গোলে নিউক্যাসলকে হারিয়ে ১ পয়েন্টের জন্য ১০০ ছুঁতে পারেনি (৯৯)। এছাড়া ম্যানচেস্টার সিটি ৫-০তে নরউইচকে, ম্যানচেস্টার ইউনাইটেড ২-০তে লেস্টার সিটিকে, চেলসি ২-০তে উলভারহ্যাম্পটনকে আর আর্সেনাল ৩-২ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে।
নিজ নিজ ম্যাচ জিতে সামনের মৌসুমে লিভারপুলের সঙ্গে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে ম্যানসিটি, ম্যান ইউনাইটেড, চেলসি। এছাড়া লেস্টার সিটি পঞ্চম হয়ে সরাসরি ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে।
