এবার বিয়ে করলেন মেহেদী

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৬:০১ পিএম

করোনার এই সময়ে ক্রিকেটাঙ্গনে এক রকম বিয়ের ধুম পড়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলামের পর এবার মেহেদী হাসান বিয়ের কাজটা সেরে ফেললেন।

জাতীয় দলের তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী রবিবার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। মেয়ে তার নিজ শহর খুলনারই, নাম ঋতু। এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা তার। যদিও করোনার কারণে সেই পরীক্ষা নির্ধারিত সময়ে হতে পারেনি।

২৫ বছর বয়সী মেহেদী জাতীয় দলের হয়ে ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরেছেন দারুণ ভাবে। বিপিএলে রয়েছে তার বেশ কিছু দুর্দান্ত ইনিংস।

এখন পর্যন্ত ৪১টি প্রথম শ্রেণির ম্যাচ, ৭০টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত