লড়াইয়ের চ্যালেঞ্জ এলন মাস্কের, পুরুষাঙ্গ কেটে নেয়ার হুমকি জনি ডেপের

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০২:৫৬ এএম

সাবেক স্ত্রী আ্যম্বার হার্ডের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল এলন মাস্কের, হলিউড সুপার স্টার জনি ডেপের এমন অভিযোগের জবাবে, তাকে লড়াইয়ের চ্যালেঞ্জ দিয়েছেন বিশ্বখ্যাত এই টেক ব্যবসায়ী।

ইলন মাস্কের পুরুষাঙ্গ কেটে নেয়ার হুমকিও দিয়েছিলেন জনি। বন্ধু ক্রিশ্চিয়ান কারিনোকে পাঠানো একটি টেক্সট মেসেজে এই হুমকি দেন। নিউজ গ্রুপ নিউজপেপারসের সাথে জনি ডেপের চলমান মামলায়, ওই টেক্সট মেসেজটি উচ্চ আদালতে প্রমাণ হিসেবে দেখানো হয়েছে।

তবে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে পুরো বিষয়টিকে ঠাট্টাচ্ছলেই উড়িয়ে দেন টেসলা বিলিওনেয়ার ইলন মাস্ক। বলেন, জনি যদি আমার সাথে কেইজ ফাইটে রাজি থাকে, তবে আমাকে জানিয়েন।

আ্যমবার হার্ডের সাথে পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইলন মাস্ক, বলেছেন ডেপের সাথে ছাড়াছাড়ি হওয়ার পরেই আ্যম্বারের সাথে তার সম্পর্ক হয়।

বিচ্ছেদের পরে জনি ডেপের বিরুদ্ধে শারিরীক নির্যাতনের অভিযোগ তোলেন আ্যম্বার হার্ড। এ নিয়ে মামলার মুখেও পড়তে হয়েছে পাইরেটস অফ দি ক্যারবিয়ান খ্যাত এই অভিনেতাকে। তবে জনি ডেপের দাবি, তিনি কখনোই আ্যম্বারের গায়ে হাত তোলেননি, আ্যম্বারই বরং তার সাথে নির্যাতনমূলক আচরণ করতেন।

তাদের দুজনকেই পেছনের সব কথা ভুলে, যার যার জীবন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ইলন মাস্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত