কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভুঞা জনির ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের প্রতিবাদে কারপাশা ইউনিয়নবাসী মানববন্ধন করেছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভুঞা। কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকি আমান খান, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ মেম্বার, বিএনপি নেতা গোলাম ইয়াহিয়া খান আমরু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাহারুল হাসান বাবুল, যুবলীগ নেতা সুমন প্রমুখ।
