ক্ষমতায় আসার পর থেকেই মাদকের বিরুদ্ধে হার্ড লাইনে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের। মাদক কারবারিদের নির্মূল করতে তাদের বিষাক্ত ইনজেকশনে মারার শান্তি পুনর্বহাল করার কথা ভাবছেন তিনি।
সোমবার জাতির উদ্দেশে দেওয়া এমন ইঙ্গিত দেন দুর্দাতে। এ সময় দেশে মাদক সংক্রান্ত অপরাধ দমনে ইনজেকশন দিয়ে মারার বিলটি কংগ্রেসকে আবার করার আহ্বান জানান ৭৫ বছর বয়সী এই রাষ্ট্রনায়ক।
“মাদক সংক্রান্ত অপরাধের জন্য বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার অ্যাক্ট ২০০২ আবার দ্রুত পুনর্বহাল করতে চাই আমি।”
মাদকের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দুতার্তের অনেক সমালোচনা রয়েছে। তার সরকারের এসব অভিযানের সমালোচনা করে আসছে জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো।
সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রত্যাখ্যানের পাশাপাশি এসব অভিযানের যৌক্তিকতা দেখিয়ে দুতার্তে বলেন, “অবৈধ মাদক, সন্ত্রাসবাদ, দুর্নীতি ও অপরাধী কার্যক্রম থেকে মুক্ত হওয়াটাই এক ধরনের মানবাধিকার।”
২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকে অনেকবার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন দুতার্তে সরকার। এতে অনেক মানুষ হতাহত হয়েছে। এসব কার্যক্রমের জন্য বিশ্ব জুড়েই সমালোচিত হয়েছেন দুতার্তে।
গত জুনে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সম্মেলনে সমালোচনা করা হয় দুতার্তে। এ সময় তার সরকারের মাদক বিরোধী অভিযানের নামে এর অপব্যবহারের তথ্য তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকারের হাইকমিশনার মিশেল বাশেলেট।
