বরিশালে সংবাদপত্র বিক্রয়কর্মীদের পাশে রূপালী ব্যাংক

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৭:০০ পিএম

বরিশালে সংবাদপত্র বিক্রয়কর্মীদের আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা। করোনাকালে অসহায় বরিশালের ১০০ সংবাদপত্র বিক্রয়কর্মীকে আর্থিক সহযোগিতা দিয়েছে তারা। প্রত্যেক কর্মীকে ৫০০ টাকা হিসেবে মোট ৫০ হাজার টাকা দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর রূপালী ব্যাংক জোনাল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।

রূপালী ব্যাংক লিমিটেড-এর মহাব্যবস্থাপক ও বরিশাল বিভাগের প্রধান উজ্জল কুমার দে বলেন, করোনার কারণে কর্মহীন মানুষের সঙ্গে সংবাদপত্র বিক্রয়কর্মীরাও অসহায় হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে বরিশালে রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা সামান্য সহেেযাগিতা করার জন্য অর্থ সংগ্রহ করে। কর্মকর্তা-কর্মচারীরা সাধ্য অনুযায়ী ৫০ হাজার টাকার একটি অনুদান সংগ্রহ করে। সেই অর্থ সংবাদপত্র বিক্রয়কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এরকম কর্মসূচি পালন করবে বলেও জানান উজ্জল কুমার দে। 

এ সময় বক্তব্য রাখেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক লিমিটেড-এর উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রোকোনুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক মো. আমির হোসেন, বরিশাল সদর রোড কর্পোরেট শাখার শহকারী মহাব্যাবস্থাপক মো. ফরহাদ হোসেন খান, জোনাল অফিসের সহকারী মহাব্যাবস্থাপক মো. জামাল উদ্দিন, শেখ সাইফুল ইসলাম, এসএম মাসুম, সিবিএ নেতা মো. জাকির হোসেন, বরিশাল সদর হকার্স ইউনিয়নের সভাপতি মো. মাজাহারুল ইসলাম বাদল, বরিশাল হকার্স ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম আজাদ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত