‘মুজিব বর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে।
এর অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর সরকারী এম. মনসুর আলী কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার সকালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে সিরাজগঞ্জ-১ (সদর আংশিক-কাজিপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচী উদ্বোধন করেন।
কাজিপুর উপজেলা ছাত্রলীগ বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন, এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম,কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান টি. এম. আতিকুর রহমান (নান্নু), উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, এ কলেজের প্রতিটি কাজের সাথে আমার বাবা মোহাম্মাদ নাসিমের স্মৃতি জড়িয়ে আছে। এ কলেজের প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে তার অবদান অপরিসীম।
পরে এ নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাযাত করা হয়।
