বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা অনুশীলন এডেক্স-২০ অনুষ্ঠিত

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৬:৫৫ এএম

বাংলাদেশ বিমানবাহিনীর ‘এডেক্স-২০২০-১’ শীর্ষক আকাশ প্রতিরক্ষা অনুশীলন গত সোমবার ঢাকা, চট্টগাম, কক্সবাজার, মৌলভীবাজার, টাঙ্গাইল ও বগুড়ায় একযোগে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, এ অনুশীলন ভবিষ্যতে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে এবং বিমানবাহিনীর সব যুদ্ধাস্ত্র ও জনবল যুদ্ধ প্রস্তুতি অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা উন্নয়নে বিশেষ সহায়ক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত