মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৮:১৭ এএম

মাদারীপুর জেলার শিবচরে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কুতুবপুর ইউনিয়নের করিম হাওলাদারকান্দি গ্রামের আয়নাল মাতুব্বরের ছেলে মিঠু (১৮) এবং একই গ্রামের সোবাহান হাওলাদারের মেয়ে নুপুর (২৫)।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন নাওডোবা থেকে মোটরসইকেলে ফিরছিলেন মিঠু ও নুপুর। পথে শিবচর ও জাজিরা উপজেলার সীমান্ত 'সীমানা' নামে পরিচিত স্থানে কাঁঠালবাড়ী ঘাটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ওষুধ নিয়ে নাওডোবা এলাকার জমাদ্দার স্ট্যান্ড থেকে মিঠুর (সম্পর্কে বেয়াই) মোটরসাইকেলে করে নূপুর নামের মেয়েটি বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছেলেটির মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় মেয়টিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

নিহত নূপুরের ফুপা আজিজুল হাওলাদার জানান, ফরিদপুর নেয়ার পথে নূপুরের মৃত্যু হয়। তিনি শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, এ ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত