স্ত্রী ও তার ১৪ প্রেমিকের কাছে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি

আপডেট : ৩১ জুলাই ২০২০, ১০:৩৮ এএম

পরকীয়ার ঘটনা কথা প্রায়শই শোনা যায়। তাই বলে ১৪ পুরুষের সঙ্গে সম্পর্ক! এমনই এক ঘটনা ঘটেছে ভারতের কলকাতায়।

এই সময় জানায়, এ ঘটনায় স্ত্রী ও তার ১৪ প্রেমিকের বিরুদ্ধে মানহানি মামলার পাশাপাশি ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছেন স্বামী।

জানা গেছে, ব্যবসায়ী স্বামী বিয়ের কিছুদিন পর থেকেই আবিষ্কার করতে শুরু করেন স্ত্রীর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। স্ত্রীকে চোখে চোখে রাখতে নিজেদের গাড়ির চালককেও তিনি নিযুক্ত করেছিলেন নজরদারির কাজে।

আর সেই চালকই উদ্ধার করেন, ওই নারী একেকদিন একেকজনের সঙ্গে দেখা করেন এবং সময় কাটান। সেটা স্বামীকে জানানোর পরই গোটা বিষয়টা প্রকাশ্যে চলে আসে। কিন্তু তা বলে আলাদা আলাদা ১৪ জনের সঙ্গে স্ত্রীয়ের সম্পর্ক রয়েছে তা ভাবতেই পারেননি স্বামী।

এর পরেই স্ত্রীয়ের কাছ থেকে ডিভোর্স এবং মানহানির জন্য সবার কাছ থেকে মোট ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেন স্বামী।

নোটিশে তিনি বলেন, স্ত্রীয়ের পরকীয়ার সম্পর্কের কথা দীর্ঘদিন ধরেই তিনি জানতেন, তার পরেও তিনি কিছু বলেননি। শারীরিক সম্পর্কের কথা জানার পরেও বিবাহিত জীবনে কোনো ছেদ ফেলেননি তিনি। কোনো রকম সম্মানহানিও করতে দেননি স্ত্রীর।

এমনকি গোটা এলাকায় এ নিয়ে চর্চা হলেও স্বামী হিসেবে তিনি কোরো দিন পাত্তা দেননি। ব্যবসায়ী হিসেবে তার সম্মানহানি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

দু-সপ্তাহের মধ্যে স্ত্রী ও তার ১৪ জন প্রেমিককে এরপর নোটিশ পাঠিয়েছেন স্বামী। দাবি করা হয়েছে ক্ষতিপূরণের। তবে এখনো কোনো অর্থ তিনি পাননি বলে অভিযোগ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত