ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী তামান্নার বিরুদ্ধে দেশটির মাদ্রাজ হাইকোর্টে মামলা হয়েছে। অনলাইন জুয়া খেলায় উৎসাহ দেওয়ার অভিযোগে এ মামলা হয়।
চেন্নাইয়ের এক আইনজীবী এ মামলা দায়ের করেন। তিনি আদালতে অনলাইন জুয়া খেলার সমস্ত অ্যাপে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।
তার বক্তব্য, এতে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। আদালতে করা অভিযোগে বলা হয়েছে যে, বিরাট কোহালি ও তামান্নার মতো তারকাদের ব্যবহার করে যুব সমাজের মগজধোলাই করা হচ্ছে। আর এই কারণেই দু’জনকে গ্রেফতার করা উচিত।
আবেদনে এক তরুণের উল্লেখ করা হয়েছে, যিনি অনলাইন জুয়ার জন্য টাকা নিয়ে তা ফেরত দিতে না পেরে আত্মঘাতী হন। এ মামলার শুনানি হবে মঙ্গলবার।
খবর: আনন্দবাজার।
