করোনাভাইরাস মহামারি আর বন্যায় সংকটে দেশের অনেক মানুষ। এর মধ্যে এসেছে কোরবানির ঈদ। অসহায়দের সঙ্গেও ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
কোরবানির ঈদের তাৎপর্য তুলে ধরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন- “মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারদিকে।”
ঈদ উপলক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। তিনি লিখেছেন- “সবাইকে সালাম...সর্ব শক্তিমান আল্লাহ আমাদের সবার কোরবানি ও সকল ভালো কাজগুলো কবুল করুন। আমাদের দুনিয়া ও আখিরাতে এর পুরস্কার দিন।”
