শ্রীবরদীতে নিখোঁজ দিনমজুরের লাশ মিলল খালে

আপডেট : ০১ আগস্ট ২০২০, ০৬:৪৬ পিএম

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের তিন দিন পর এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খরিকাটা খালের পানি থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আইয়ুব আলী (৫৫) পৌর শহরের তাঁতিহাটী পশ্চিম মহল্লার মৃত সুরুজ্জামানের ছেলে।

এলাকাবাসী জানায়, আইয়ুব আলী ৩০ জুলাই রাতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। পরে আর বাড়িতে ফিরে আসেননি। শনিবার সকালে খরিকাটা খালের পানিতে স্থানীয়রা আইয়ুব আলীর লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে আইয়ুব আলীর ছেলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত