বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে ১২ বছর ধরে গরু কোরবানি দিয়ে আসছেন যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি।
রবিবার সকালে নড়াইল জেলার নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামের বাড়িতে তিনি গরু কোরবানি দেন।
এ সময় নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বসির, অ্যাডভোকেট কাজী নাফিরুল মজিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, নাদিম উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী সরোয়ার হোসেন বলেন, আমি ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধামন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি করে আসছি। কোরবানির গোশত স্থানীয় গরীব-দুখী ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে।’
