সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বাসচালক জামির হোসেন (৬০) মারা গেছেন। গত শনিবার ঈদের দিন সকালে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জামির হোসেন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার স্কুলপাড়ার মৃত আবদুর রহিমের ছেলে। তিনি চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক ছিলেন।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
