আড়াইহাজারে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৯:২৬ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ সমর্থিত দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও টেঁটাবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে উচিতপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামে দু’দফায় এ সংঘর্ষ ঘটে। নিহতের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি উচিতপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের বড় ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উচিতপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হানিফের সঙ্গে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের বিরোধ রয়েছে। এরই জের ধরে গত বুধবার সন্ধ্যায় জাফর দলবল নিয়ে হানিফ মেম্বারের বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে হানিফ মেম্বারের লোকজন জাফরের বাড়িতে হামলা চালায়। এ সময় জাফরের বড় ভাই আনোয়ার নিহত হন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত