করোনায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আবদুল গণির মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০১:৩৭ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল গণি (৭০)।

তার ছেলে আবদুর রাজ্জাক রনি জানান, গতকাল শুক্রবার ভোররাত ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর আগে নমুনা পরীক্ষায় আবদুল গণির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

রনি আরও জানান, কিছুদিন ধরে জ¦রসহ করোনা উপসর্গ দেখা দেওয়ায় নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন তার বাবা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩ আগস্ট তাকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। ওইদিনই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। নমুনা সংগ্রহের তিন দিন পর গত বৃহস্পতিবার রিপোর্টে পজিটিভ আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত