কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১১:১৬ এএম

কুমিল্লার কভিড হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

হাসপাতালের সহকারী সার্জন মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, মৃত ব্যক্তিদের মধ্যে আজ ভোর ৪টা ৪০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬৯ বছরের এক পুরুষ করোনা ওয়ার্ডে মারা গেছেন। শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে নাঙ্গলকোট উপজেলার ৬০ বছরের এক নারী আইসোলেশন ওয়ার্ডে এবং সকাল ১০টা ৪০ মিনিটে চান্দিনা উপজেলার ৪৮ বছরের এক পুরুষ মারা গেছেন। শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটে লাকসাম উপজেলার ৪৯ বছরের এক নারী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত