মির্জাপুরে ডোবা থেকে দুই বন্ধুর লাশ উদ্ধার

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১২:০৯ পিএম

ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকাল আটটার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার নাসির গ্লাস ওয়ার ফ্যাক্টরির পূর্বপাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার চিলমাড়ী উপজেলার ঝান্ডিনগর গ্রামের ফরিদ বেপারীর ছেলে মাসুরানা (৩০) এবং রংপুরের কুতোয়ালি থানার চানবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন (২৮)।

জানা গেছে, নিহত মাসুদ রানা গাজীপুরে কাশিমপুর গ্রামীণ ফেব্রিক্স ফ্যাশন লি. এ চাকরিরত ছিলেন এবং মামুন আশুলিয়ার চক্রবর্তী নামক স্থানে বিকাশের এজেন্ট। তারা দুজনেই চক্রবর্তী ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজের পাশে পাশাপাশি ভাড়া বাসায় থাকেন।

ঈদের ছুটি শেষে তারা দুজনেই মোটরসাইকেলযোগে শুক্রবার রাত আটটার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন।

শনিবার সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ উপজেলার গোড়াই সোহাগপুরের নাসির গ্লাস ওয়ার ফ্যাক্টরির পূর্ব পাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে। একই সঙ্গে পুলিশ মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে লাশ দুটি দুর্ঘটনা কবলিত। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত