৩৫০ বছর ধরে বিজ্ঞানীদের ‘বোকা বানিয়েছে’ শুক্রাণু

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৫:৩২ পিএম

প্রায় সাড় তিনশো বছর ধরে বিজ্ঞানীদের ‘বোকা বানিয়েছে’ শুক্রাণু। এতদিন গবেষকদের ধারণা ছিল শুক্রাণু ‘লেজের’ সাহায্যে সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছায়। নতুন একটি গবেষণায় জানা গেছে, এরা মূলত স্পিন বা পাক খেয়ে সামনে অগ্রসর হয়।

আমাদের গ্রহে প্রতিটি জীবের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে শুক্রাণু। ১৬৭৭ সালের দিকে এটি নিয়ে প্রথম গবেষণা শুরু হয়।

এতদিন গবেষকদের ধারণা দিল শুক্রাণু পাঁকালমাছের মতো সাঁতার কেটে অগ্রসর হয়।

কিন্তু এখন ত্রি-ডি মাইক্রোস্কোপ প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাজ্য এবং মেক্সিকোর বিজ্ঞানীরা দেখেছেন, শুক্রাণুর লেজ মূলত ‍দুর্বল।

ল্যাবে অটোমেটেড ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে বিজ্ঞানীরা শুক্রাণুর মুভমেন্টকে দুটি উপাদানে ভাগ করেন। একটি উপাদান কোষের একদিকে আন্দোলিত হয়েছে। মানুষ যখন শরীরের একদিক ব্যবহার করে সাঁতার কাটে তখন এমন দেখায়। লেজের আরেকটি অংশ পাক খেয়ে ঘুরেছে।

ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালান প্যাসি বলছেন, ‘শুক্রাণু কীভাবে চলাচল করে সেটি জানাতে এই গবেষণা আমাদের অনেক সাহায্য করেছে। আরো কিছু গবেষণা করে আমরা পুরুষদের সন্তান জন্মদানের ক্ষমতার বিষয়ে বিস্তারিত ধারণা পেতে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত