হাসপাতালের চেয়ে মন্দির গুরুত্বপূর্ণ: পশ্চিমবঙ্গ বিজেপি

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৬:০১ পিএম

অযোধ্যায় রামমন্দির নির্মাণের বিরোধিতা করে যারা হাসপাতালের গুরুত্ব নিয়ে কথা বলছেন, তাদের সমালোচনা করে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মন্দির সব সময় গুরুত্বপূর্ণ।

কারো নাম উচ্চারণ না করে দিলীপ বলেন, যারা আজকে হাসপাতালের পক্ষে কথা বলছেন তারা মানুষকে ভালো স্বাস্থ্যসেবা দিতে পারেনি।

দিলীপের দাবি, যারা নিজেদের ধর্মপরিচয় দিতে ভয় পায় তারাই রামমন্দিরের বিরোধিতা করছে।

‘যারা আজকে রামমন্দিরের বিরোধিতা করছে, তাদের বোঝা উচিত হাসপাতাল কালচারের চেয়ে মন্দির কালচার বেশি গুরুত্বপূর্ণ।

‘অযোধ্যার মানুষ হাসপাতাল চায়নি, তারা মন্দির চেয়েছে।’

বিরোধী নেতাদের আক্রমণ করে দিলীপ বলেন, ‘যারা হাসপাতালের কথা বলছে তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। উত্তর প্রদেশে পর্যাপ্ত হাসপাতাল আছে। অন্য অঞ্চলের তুলনায় সেখানে করোনাও বেশি নিয়ন্ত্রণে।’

‘মন্দির আমাদের সংস্কৃতির অংশ। তাই আমি মনে করি এটি দরকার।’

‘গত ৫০০ বছরে লাখ-লাখ মানুষ রামমন্দিরের জন্য লড়াই করেছেন। অনেকে জীবন দিয়েছেন। যারা এর বিরোধিতা করছে, তাদের স্বাধীনতা সম্পর্কে কোনো ধারণা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত