ইউটিউবে তিশা, পরমব্রত, পাওলির ‘হলুদ বনি’

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১১:২৯ পিএম

করোনার প্রকোপে অনলাইনে চলচ্চিত্র মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে অনেকেই। সম্প্রতি ‘হলুদবনি’ চলচ্চিত্রটি ইউটিউবে অবমুক্ত হয়েছে। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ভারত ও বাংলাদেশের বেশ কয়েকজন তারকা শিল্পী।

ঈদের বিশেষ আয়োজনে ‘হলুদবনি’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। এরপর ৩ আগস্ট চ্যানেল আইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি অবমুক্ত হয়। এরই মধ্যে এক লাখ ১০ হাজারের বেশি ভিউ পেয়েছে ছবিটি।

যৌথ প্রযোজনার এ ছবি বাংলাদেশ থেকে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবির তিন প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম।

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের তাহের শিপন আর ভারতের মুকুল রায় চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত