সিরাজগঞ্জ-টাঙ্গাইলসহ ১২টি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৩:০৬ পিএম

সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ দেশের ১২টি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি হ্রাস পাচ্ছে যা  পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

উত্তরপূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রাজধানী ঢাকার আশেপাশের নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

দেশের ১০১টি পর্যবেক্ষনাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ১৬টি এবং হ্রাস ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১২। বিপদসীমার ওপরে নদীর সংখ্যা ৮টি, বিপদসীমার ওপর স্টেশনের সংখ্যা ১১টি।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে মহেশখোলা ৭৯ মিলিমিটার, সুনামগঞ্জ ৪২ মিলিমিটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত