যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৬:৩৭ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে যুবলীগ। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় কর্মসূচি। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী, সহসভাপতি মাসুদ রানা, শফিকুল আলম, রিপন কাজী প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই সদর উপজেলার ঘোষেরচর এলাকায় মামা ভিলার সামনে একদল সন্ত্রাসী সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মোল্লার উপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় পারভীন বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত