দুমকিতে ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০২:১৩ পিএম

পটুয়াখালীর দুমকিতে রিতু আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খা বাড়িতে এ অপমৃত্যুর ঘটনাটি ঘটে।

খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১২টায় ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. কামাল হোসেনের মেয়ে দুমকি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী রিতু আক্তার বসতঘরের দোতলায় আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওপরে ওই স্কুলছাত্রীর কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেলা সাড়ে ১২টায় ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত