নিখোঁজের ১০ দিন পর সাতক্ষীরার বাঁকাল এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার শৌচাগারের ট্যাংক থেকে কিশোর ইজিবাইকচালক ও স্কুলছাত্র ময়নুর রহমানের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দেবহাটা উপজেলার শ্রীরামপুর থেকে হুমায়ুন কবির (৩৬) নামের একজনকে আটক করেছে। গতকাল সোমবার বিকেলে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বাঁকাল এলাকার জয়েন্ট ব্রিকস নামক ওই পরিত্যক্ত ইটভাটার শৌচাগারের ট্যাংক থেকে ময়নুরের লাশ উদ্ধার করে।
নিহত ইজিবাইকচালক ময়নুর রহমান (১৬) সদর উপজেলা পাঁচরকি গ্রামের সুরত আলীর ছেলে ও মীর্জাপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ঈদের আগের দিন গত ৩১ জুলাই বিকেলে ময়নুর তার বড় ভাইয়ের ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
