সিনেমার সংকট দূর করতে সরকারের কাছে দাবি জানাবে স্টার সিনেপ্লেক্স

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০২:০৩ পিএম

করোনা ভাইরাসের প্রকোপে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে সিনেমা হল বন্ধ। এই শিল্পে বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সকলে চরম সংকটের মুখোমুখি। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া এই শিল্প ক্রমশ গভীর অনিশ্চয়তার দিকে পতিত হবে। তাই সরকারের কাছে কিছু দাবি তুলে ধরার উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স।

সিনেমা হল বাঁচাতে করণীয় নিয়ে আলোচনা ও নিজেদের দাবি তুলে ধরতে ১২ আগস্ট বুধবার সন্ধ্যা ৬;৩০মিনিট, স্টার সিনেপ্লেক্স, এস কে এস টাওয়ার, মহাখালী শাখায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

স্টার সিনেপ্লেক্স-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘লোকসানের কবলে পড়ে সিনেমা হল এখন তলানিতে এসে ঠেকেছে। চরম মানবেতর জীবনে পড়া এই শিল্পের সঙ্গে যুক্তরা একেবারেই নিঃশেষ হয়ে যাবে। সিনেমা বাঁচাতে, সিনেমার সোনালী দিন ফেরাতে এক জোট হয়ে কাজ করতে হবে। তাই সিনেমাকে বাঁচিয়ে রাখার স্বার্থে  আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত