শ্রমিক-জরুরি সেবাকর্মীর জন্য কর্মপরিকল্পনা তৈরির আহ্বান

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৭:১৮ এএম

মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে শ্রমিক ও জরুরি সেবাদানকারী কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তানীতি পুনর্বিবেচনা করে একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছেন ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ মত দেন তারা। 

‘কভিড-১৯ : পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সবার জন্য (শ্রমিক, সম্মুখযোদ্ধা, জরুরি সেবাদানকারী)’ শীর্ষক ওই সভায় সভাপতিত্ব করেন বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড সায়েন্সের ফ্যাকাল্টি সদস্য এ কে এম মাছুম উল আলম। তিনি বলেন, কভিড-১৯-এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমজীবী মানুষ। লকডাউন ও সাধারণ ছুটি নিয়ে দ্বিধা থাকার কারণে মানুষের সচেতনতার ক্ষেত্রে বিঘœ ঘটেছে। সমন্বয়হীনতার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যবিভ্রাট ও ক্ষেত্রবিশেষে গুজব রটেছে, যার কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. রশিদ-ই-মাহবুব বলেন, কভিড-১৯ কোনো পেশাগত রোগ নয়, এটি সংক্রামক ব্যাধি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত