নানা কর্মসূচির মধ্য দিয়ে কোকোর জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৭:২০ এএম

নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে কয়েকজন নেতা স্বাস্থ্যবিধি মেনে বনানীতে কোকোর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।

এর আগে সকাল ৯টা থেকে কয়েকশ নেতাকর্মী বনানী কবরস্থানের সামনে হাজির হলে পুলিশ তাদের প্রবেশ করতে দেয়নি। পরে নজরুল ইসলাম খান, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন ভেতরে ঢোকার সুযোগ পান।

কবর জিয়ারত শেষে বিচারবহির্ভূত হত্যাকা- প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘আমরা বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ মনে করি। এ বিচারবহির্ভূত হত্যা বন্ধের একমাত্র উপায় জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক একটি সরকার ব্যবস্থা। জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটি অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু থাকলে সেখানে জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকে না। ফলে এরকম বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত