যুব দিবস ২০২০ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের সভা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৮:৪৬ এএম

আন্তর্জাতিক যুব দিবস ২০২০ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর এক সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান খান কবির, পরিচালক (প্রশাসন ও অর্থ) জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (প্রশাসন) মো. আ. হামিদ খান, সহকারী পরিচালক (অর্থ ও অডিট) মো. আলী আশরাফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং অন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত