বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশজুড়ে মহামারী চলছে। করোনার এই মহামারীর মধ্যেও সরকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শ্রমিকদের চাকরিচ্যুত করছে। অনেক শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। এটা কেবল অগণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের সহযোগিতায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ‘ডেনমার্কের ট্রেড ইউনিয়ন গরিব মানুষ, শ্রমিকদের প্রতি দরদ থেকে সহযোগিতা পাঠিয়েছে। অন্যদিকে সরকার বড় বড় কথা বলছে আর শত শত বস্তা চাল পাওয়া যাচ্ছে তথাকথিত নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িতে। খাটের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। আর জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমিকদের মধ্যে চাল-ডালসহ অন্যান্য সহযোগিতা প্রদান করছে। ডেনমার্কের ট্রেড ইউনিয়নের কাছ থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত। অবশ্য গণতন্ত্র থাকলে এই পার্থক্য হতো না।’
×
