বিমানবাহিনীর ১১৪তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স সম্পন্ন

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৭:০০ এএম

বাংলাদেশ বিমানবাহিনীর ১১৪তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের বিএএফ ফ্যালকন হলে কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর সহকারী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার। তিনি প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র ও পদক প্রদান করেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, ১৪ সপ্তাহের এই কোর্সে বিমানবাহিনীর ২৪ জন কর্মকর্তা অংশ নেন। কীভাবে যৌথ বাহিনীর সঙ্গে শান্তিকালীন ও যুদ্ধকালীন বিভিন্ন ধরনের রণকৌশল অবলম্বন করে ভবিষ্যৎ কর্মকা- পরিচালনা করা যায় তার ওপর প্রশিক্ষণার্থীদের বিশেষ ও বাস্তব ধারণা দেওয়া হয়। এ কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার এ বি এম গোলাম সাদিককে বিমানবাহিনীপ্রধানের সার্টিফিকেট ও পদক প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত