কোটচাঁদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৯:৪৩ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামে সাপের কামড়ে রিপন হোসেন (৩৫) নামে এক কৃষক মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের সাবদার হোসেন মণ্ডলের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, রিপন হোসেন রাত ৮টার দিকে কপি খেত দেখতে যান। এ সময় একটি সাপ তাকে কামড়ে দেয়। বাড়িতে ঝাড়ফুঁক করা হলেও বিষ নামেনি।

অবস্থার অবনতি হলে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত