হলিউড তারকার নামে মধু বিক্রি করে হুমকি পেলেন ব্যবসায়ী

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৪:২৭ পিএম

যোহান্না আগুর্টো নামের এক উদ্যোক্তা ভেবেছিলেন, মধুর বাজার ধরার জন্য সঠিক নীতিই গ্রহণ করেছেন। কারণ, তার মধুর নাম ‘মেল গিবসন’। বানানে তারতম্য থাকলেও স্প্যানিশ ভাষায় মধুকে বলা হয় ‘মেল’। ফলে সুযোগটি কাজে লাগিয়েছিলেন।

লেভেলে যোগ করে দিয়েছেন গিবসনের হিট সিনেমা ‘ব্রেভহার্ট’-এর একটি ছবি।

চিলির এই ব্যবসায়ী আগেই বলেছিলেন, মেল গিবসনের আইনজীবীর হুমকি না পাওয়া পর্যন্ত এই কাজ চালিয়ে যাবেন।

ঠিক ঠিকই অভিনেতার মুখপাত্র অনুমোদন ছাড়া নাম ব্যবহারের বিরুদ্ধে নোটিশ দিয়েছেন। সেখানে বলা হয়, মধু থেকে মেল গিবসনের সংযুক্তি বাদ না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যোহান্না করোনা মহামারির কারণে কয়েক মাস আগে চাকরি হারান। এরপরই মধু ব্যবসায় নাম লেখান।

এ নিয়ে মেল গিবসনের মুখমাত্র রয়টার্সকে বলেন, অভিনেতার ছবি ব্যবহার করতে হলে অনুমতি নিতে হবে। এ ক্ষেত্রে যে সিনেমার ছবি ব্যবহার করা হয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের অনুমতি লাগবে। তারা কারো ব্যবসার বিরুদ্ধে নন। বরং সঠিক পদ্ধতিতে অনুমোদন নিতে হবে।

অবশ্য টুইটারে অনুমতি চেয়ে প্রতিষ্ঠানটি মেল গিবসনের উদ্দেশ্যে লিখেছে, আমাদের মধু শুধুমাত্র সাহসী হৃদয়ের (ব্রেভ হার্টস) জন্য।

এ আগে বিভিন্ন সময় টুইটারে জবাব দিতে দেখা গেছে হলিউড অভিনেতাকে। কিন্তু এবার তিনি চুপ।

তবে এখনই আশা ছাড়তে রাজি নন যোহান্না আগুর্টো। যারা সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ জানান এক টুইটে। বলেন, তিনি সাহসী। কিন্তু এখন আগের চেয়ে বেশি। কারণ সবার সমর্থন পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত