বৃষ্টির দিনে চুল পড়ার যন্ত্রণা থেকে যেভাবে রেহাই পাবেন

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৬:৩৮ পিএম

বৃষ্টির মৌসুমে চুল পড়ার সমস্যায় ভোগেন নারী-পুরুষ সবাই। বিশেষ করে নারীরা বেশি যন্ত্রণায় পড়েন। চুলে চিরুনি দিতেই ভয় হয়। অনেকে তখন  চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতেও লাভ হয়না। 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, চুলের যত্ন নেওয়ার পদ্ধতি জানলেই এ সমস্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। হেয়ার মাস্ক লাগাতে হবে চুলে। হ্যাঁ, চুলে মাস্ক লাগালে চুল পড়া অনেকটাই বন্ধ হবে।

ই-কমার্স সাইটে গিয়ে হেয়ার মাস্ক খুঁজতে বসবেন না। ব্যবহার করুন ঘরোয়া হেয়ার মাস্ক। অ্যালোভেরা এবং নারিকেল তেল আপনার চুল ঝড়া কমাবে। 

এ দুইটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে চুলে লাগিয়ে নিন। সকালে উঠে ঠান্ডা মানিতে মাথা ধুঁয়ে ফেলুন। সাত দিন পরই দেখতে পাবেন চুল পরা বন্ধ হয়ে যাবে।

এছাড়া কারিপাতা, মেথি এবং আমলার ব্যবহার করতে পারেন। এটি চুল পড়া বন্ধ করার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। 

চুলের পুষ্টিতে আমলকি এবং মেথির ভূমিকাও অনেক। কারিপাতা, মেথি এবং আমলকি দিয়ে তৈরি হেয়ার মাস্ক চুল পড়া বন্ধে বেশ কার্যকরি। 

প্রথমে কারিপাতা, মেথি এবং আমলকি দিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর এই পেস্ট চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত ভালো করে ম্যাসাজ করুন। 

মিশ্রণটি মাথায় দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত এই পেস্ট ব্যবহার করলেই রোধ হবে চুল পড়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত