গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা এলাকায় ওয়ার্ড বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রবিবার দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ভানুয়া এলাকায় ওয়ার্ড বিট পুলিশিংয়ের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, উপপুলিশ কমিশনার মোহাম্মদ শরিফুর রহমান, সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞাসহ অনেকে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার জন্য ওয়ার্ড বিট পুলিশিংয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।
