বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলা বন্দরে তিন নম্বর সংকেত

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১০:৪১ পিএম

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এর প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে রবিবার কখনো কখনো হালকা, মাঝারি এবং বজ্র বৃষ্টিপাত বয়ে যাওয়া অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস রবিবার মোংলায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করেছে ৪৯ মি:মি:।

বৃষ্টিপাতে পৌর শহর ও শহরতলির বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত দুই তিন দিনের টানা বৃষ্টিপাতে দূর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এদিকে বৃষ্টির কারণে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর বিভিন্ন ধরনের আমদানি পণ্য খালাস ও পরিবহন কাজ বিঘ্নিত হচ্ছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটি, কন্টেইনার ও কার ইয়ার্ডের কাজ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত