মাধুরী দীক্ষিতের সঙ্গে একটি গানের দৃশ্যে অভিনয় করতে গিয়ে বেহাল দশা হয়েছিল সাঞ্জু বাবার। ঘটনা ১৯৯০ সালের। ‘থানেদার’ ছবিতে ‘তাম্মা তাম্মা’ গানটিতে মাধুরীর সঙ্গে নাচবেন সঞ্জয়। কিন্তু শুটিং করতে গিয়ে দেখা গেল কিছুতেই নাচের জন্য বিখ্যাত মাধুরীর সঙ্গে তাল মেলাতে পারছেন না তিনি। বারবার শট নষ্ট হতে থাকে। বাধ্য হয়ে সেদিন শুটিংই বাদ দিয়ে দেন পরিচালক।
এরপর টানা ১৬ দিন শুধু নাচেরই অনুশীলন করে যেতে হয়েছে সঞ্জয়কে। তবে পরিশ্রমের ফলও পেয়েছেন তিনি।
সেই গানে মাধুরীর সঙ্গে দারুণ পারফর্ম করেছিলেন সঞ্জয়। আর গানটি সে সময় ব্লকবাস্টার হিটও ছিলো। এখনো পুরনো হয়নি সেই গানের আমেজ। এই গান রিমেকও হয়েছে বলিউডে।
সঞ্জয় দত্ত বর্তমানে চতুর্থ ধাপের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। ভিসা জটিলতা শেষ হলেই তাড়াতাড়ি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। সম্প্রতি কোকিলাবেন হাসপাতাল (মুম্বাই) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা তার সেই হাস্যজ্জল চেহারাটি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে তার ভুক্তকুলদের।
