ক্যানসার আক্রান্ত ক্রিকেট কোচ শাওনের পাশে এমপি ও চলো বদলাই গ্রুপ

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৩:২১ পিএম

‘মানবতা বেঁচে থাকুক অসহায় মানুষের হাসিতে’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে ক্যানসার আক্রান্ত ক্রিকেট কোচ শাওনের পাশে দাঁড়িয়েছে ‘চলো বদলাই’ ফেসবুক গ্রুপের বন্ধুরা। সকলের সহযোগিতায় ৮০ হাজার টাকা সংগ্রহ করে শুক্রবার রাতে শাওনের হাতে তুলে দেয় সংগঠনটি।

এরই মধ্যে ক্রিকেট কোচ সাফফাত শাওনের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সেলিম ওসমান। তিনি শাওনের সমস্ত চিকিৎসা খরচ এবং এক বছরের সংসার চালানোর দায়িত্ব নিয়েছেন। এতে করে শাওনের চিকিৎসা নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে।

চলো বদলাই সংগঠনের এডমিন শামসুল হাসান খান (পরশ) জানান, চলো বদলাই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল করোনা যখন শুরু হয়। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ছিল আর্ত মানবতার সেবা করা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সেই ব্রত নিয়ে আমরা সংগঠনের সদস্যদের সহযোগিতায় ১৩০ পরিবারের মধ্যে করোনাকালীন সময় খাদ্যসামগ্রী বিতরণ করি এবং ১৬টি নিম্ন মধ্যবিত্ত পরিবারকে নগদ টাকা দিয়ে সহযোগিতা করি।

শামসুল হাসান খান বলেন, প্রায় ১০ দিন আগে জানতে পারি আমাদের বন্দরের একজন ক্রিকেটার অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। তখন আমরা সংগঠনের সকলের সঙ্গে আলোচনা করে ওর জন্য কিছু ফান্ড কালেক্ট করার চেষ্টা শুরু করি। তারই ধারাবাহিকতায় আরও কিছু সংগঠন স্লোগান, স্বপ্নীল সমাজ কল্যাণ সংঘ ক্রিকেটার শাওনের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

একজন ক্রিকেট কোচ আমাদের দেশের সম্পদ সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি শাওন কোলন ক্যানসারে আক্রান্ত। ওর চিকিৎসার জন্য দরকার প্রায় ২০ লাখ টাকা। আমাদের ৫ আসনের সংসদ সদস্য একজন দানবীর নেতাকে আমরা এলাকার অভিভাবক হিসেবে পেয়েছি। বাংলাদেশের কোনো আসনে এমন দানবীর এমপি এমনকি মন্ত্রীও নেই। এমপি মহোদয়ের একটু সুদৃষ্টিতে হয়তো শাওন সুচিকিৎসা করাতে পারে ফিরে পেতে পারে তার সুস্থ স্বাভাবিক জীবন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত