সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ ও মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে স্থায়ী ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং কর্মকর্তারা। কর্নারের ডিজাইন করেন এসইইউর স্থাপত্য বিভাগের শিক্ষিকা লতিফা সুলতানা। বিজ্ঞপ্তি।
×
