মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার উলাইল ইউনিয়নের নীলগ্রাম গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শিশুরা হল- নীলগ্রাম গ্রামের মৃত আখের আলীর ছেলে স্বাধীন (৫) ও বাহের আলীর ছেলে রাতুল (৬)। আখের ও বাহের আপন দুই ভাই।
স্থানীয়রা জানায়, শিশুদের বাড়ির পাশে নিচু স্থানে বন্যার পানিতে রাখা কলাগাছের ভেলায় ওঠার সময় পড়ে যায় স্বাধীন। এ সময় পানি থেকে স্বাধীনকে রক্ষা করতে গিয়ে রাতুলও পানিতে পড়ে যায়। পরে পানিতে শিশুদের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন ও স্বজনেরা।
স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান জানান, রাত ১১টার দিকে শিশু দুটির লাশ দাফন করা হয়।
