সংসদে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শনের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৪:৪৩ এএম

জাতীয় সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়। আদেশের এক মাসের মধ্যে সংসদ সচিবকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতার ছবি প্রদর্শন ও সংরক্ষণের বিষয়ে পদক্ষেপ নিতে সংসদ সচিবের ও লেজিসলেটিভ সচিবের উদ্দেশে গত ৩০ জুলাই একটি নোটিস পাঠান অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গত ১২ জুলাই হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

ভিডিও কনফারেন্সে গতকাল শুনানি হয়। আবেদনের পক্ষে আইনজীবী সুবীর নন্দী দাস নিজেই শুনানি করেন। দেশ রূপান্তরকে তিনি জানান, আদেশ বাস্তবায়ন করে আগামী এক মাসের মধ্যে সংসদ সচিবকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত