কোরিয়ান নাগরিক লির জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৫:০৪ এএম

দেশে ‘অনলাইন ক্যাসিনোর হোতা’ সেলিম প্রধানের সহযোগী দক্ষিণ কোরিয়ার নাগরিক ইয়াংসিক লির জামিন প্রশ্নে রুল দিয়েছে হাইকোর্ট। রাজধানীর গুলশান থানায় দুদকের করা মানি লন্ডারিংয়ের এ মামলায় জামিনের আবেদন করলে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। কেন তাকে জামিন দেওয়া হবে না রুলে সরকার ও দুদকের কাছে তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। গত ২২ জানুয়ারি থেকে কারাগারে থাকা লি এর আগে হাইকোর্টে জামিনের আবেদন করলে ১৯ মে হাইকার্টের একটি ভার্চুয়াল বেঞ্চ আবেদনের ওপর শুনানি শেষে তাকে জামিন না দিয়ে (নো অর্ডার) নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপনের নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত