ছাগলনাইয়ায় গৃহবধূ (৩০)-কে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত নয়টার দিকে ওই গৃহবধূকে তুলে নিয়ে বাড়ির পাশের বাগানে ধর্ষণ করে অভিযুক্ত। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। এর দুই ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের আবু তাহেরের ছেলে মো. কমিন উল্লাহ (২০), মৃত সামছুল হকের ছেলে মো. ইমরান হোসেন (১৯), মৃত জমির আহাম্মদের ছেলে নিজাম উদ্দিন (১৯) ও খুরশিদ আলমের ছেলে মো. একরামে হোসেন পারভেজ (১৯)কে আটক করে।
ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
