বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, স্বামী আহত

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০২:০৬ এএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব মিনজিরীতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রুবি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন স্বামী মো. ফরিদ (৪৫)। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পূর্ব মিনজিরীতলা গ্রামের ওমান প্রবাসী ফরিদের স্ত্রী রুবি বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ফরিদও। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুবিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফরিদ সেখানে চিকিৎসাধীন। বাঁশখালী থানার এসআই মো. আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মজিদ ও প্রতিবেশী নুর মিয়া সিকদার মিন্টু বলেন, বাতি জ্বালাতে গিয়ে গৃহবধূ রুবি আক্তার বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেন। এ সময় তার স্বামী ফরিদ তাকে বাঁচাতে চেষ্টা করেও পারেননি। সেও আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এর আগে একই এলাকায় গত রবিবার মো. ফারুক নামে এক দাখিল পরীক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় বলেও জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত