মহেশ ভাটের হাসপাতালে ভর্তির ভুয়া খবরে নেটিজেনদের বিদ্রুপ

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৮:৫০ পিএম

‘গুরুতর অসুস্থ মহেশ ভাট। বুকে ব্যথা নিয়ে ভর্তি রয়েছেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে’, এ ধরনের বেশ কয়েকটি পোস্ট গত দু’দিন ধরেই ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকে প্রবীণ এই পরিচালকের অসুস্থতার খবর নিয়ে করছিলেন ব্যঙ্গ বিদ্রুপও।

রবিবার তার পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বলা হয়, খবরটি একেবারেই সত্যি নয়। তিনি ভাল আছেন। সুস্থ imageআছেন।

বেশ অনেক বছর পর ‘সড়ক ২’ ছবি দিয়ে পরিচালনায় কামব্যাক করছেন মহেশ। কিন্তু সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার খবরে মহেশের উপর ক্ষুব্ধ সুশান্ত অনুরাগীরা। সে প্রভাব পড়েছে ছবির ট্রেলারেও। ভারতের সবচেয়ে বেশি ‘ডিজলাইকড’ ট্রেলার হিসেবেও ‘জায়গা’ করে নিয়েছে ‘সড়ক ২’।

কিছু দিন আগে আবার রিয়া এবং মহেশের ব্যক্তিগত কিছু চ্যাটও ফাঁস হয়ে গিয়েছে মিডিয়ায়। যেখানে সুশান্তের সঙ্গে সম্পর্কে ‘মুভ অন’ করার জন্য রিয়াকে প্রশংসা করেছেন মহেশ। একই সঙ্গে মহেশ এ-ও লিখেছেন, রিয়ার বাবাও মেয়ের এই সিদ্ধান্তে খুশি হবেন। সুশান্ত কাণ্ডে মুম্বাই পুলিশ মহেশ ভাটকে ডেকেও পাঠিয়েছিল। সিবিআইও এই পরিচালককে সুশান্তের মৃত্যুর ঘটনায় ডেকে পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত