থাই তরুণদের জনসভা আয়োজনে পপ মিউজিক, ইঁদুর ও মুরগির ব্যবহার

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১০:৩৪ পিএম

থাইল্যান্ডে জনসভায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো করতে তরুণ আন্দোলনকারীরা অভিনব সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। সাম্প্রতিক বেশ কিছু প্রতিবাদসভায় তরুণরা সৃজনশীল কায়দায় পপ মিউজিকসহ, জনপ্রিয় কয়েকটি প্রতীক ব্যবহার করে বিক্ষোভ করেছে।

প্রথমত এইসব প্রতীক খুবই জনপ্রিয় এবং মানুষের কাছে সুপরিচিত। এছাড়াও ভিন্নমত দমনে থাই সরকার যে সেন্সরশিপ ব্যবস্থা এবং কঠোর নিরাপত্তা আইন জারি করেছে সেগুলো পাশ কাটানোর উপায় হিসাবেও তরুণরা এইসব প্রতীকের দিকে ঝুঁকছে।

দেশটির গণতন্ত্রকামী তরুণরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন সৃজনশীল ভাবে। করোনা মহামারির কারণে বিভিন্ন সামাজিক মেলামেশা ও সমাবেশ আয়োজনের ক্ষেত্রে নানারকম বিধিনিষেধও তাদের আটকাতে পারছে না। সমাবেশে তরুণদের আকৃষ্ট করতে বিক্ষোভকারীরা পপ তারকাদের ব্যবহার করছে। তারা আচমকাই বিশাল এসব জনসমাবেশের আয়োজন করছে যে কর্তৃপক্ষ ব্যবস্থ্যা গ্রহণের আগেই সমাবেশ করে ফেলছে।

বিক্ষোভকারীরা হাঙ্গার গেমসের তিন আঙুল তুলে অভিবাদনের কায়দা ব্যবহার করছেন, তাদের তিনটি দাবির প্রতিক হিসেবে। সমাবেশে কোন কোন অংশগ্রহণকারীর হাতে সাদা প্ল্যাকার্ড দেখা যায়। এটা তাদের শূন্য স্বপ্নের প্রতীক। দেশের মানুষ যে অর্থনৈতিকভাবে নিষ্পেষিত অবস্থায় রয়েছে সেটা তুলে ধরতে এই তরুণেরা ব্যবহার করছে চুপসানো মুরগি ও তার কণ্ঠস্বর। এছাড়া জনপ্রিয় কার্টুন চরিত্র হামতারো নামের ইদুর কর ব্যবস্থার প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে।    

সূত্র: বিবিসি বাংলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত