চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আবদুল হান্নান (৪৫) নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আবদুল হান্নান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউসুফপুর গ্রামের রিকাত আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকালে তিনি মারা যান। মৃত সিরাজুল ইসলামের বাড়ি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামে।
