ইউরোপ সেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি ক্লাব পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় লিসবনের স্তাদিও দা লুজ স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের লড়াই। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছে খেলা।
এই প্রতিবেদন লেখার সময় ২৫ মিনিট পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি। তবে দুই দলই দারুণ কিছু সুযোগ তৈরি করেছে।
বায়ার্ন গোলরক্ষক নয়্যার ও পিএসজি গোলরক্ষক নাভাস, দুজনকেই দিতে হচ্ছে পরীক্ষা। পিএসজির নেইমার ও বায়ার্নের লেভানডোস্কি দুজনই হাতছাড়া করেছেন গোলের সুযোগ।
নেইমার অবশ্য আক্ষেপ করতে পারেন। ১৭ মিনিটে বা প্রান্ত দিয়ে বায়ার্নের রক্ষণ দুর্গে হানা দেন ব্রাজিলিয়ান তারকা। তার বাঁ পায়ের শট রুখে দেন বায়ার্ন গোলরক্ষক। নেইমারের দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়।
এর চার মিনিট পরই লেভানডোস্কির শট ফিরে পোস্টে লেগে। ২৩ মিনিটে পিএসজির ডি মারিয়ার শট পোস্টের উপর দিয়ে চলে যায়।
শুরুর একাদশ
পিএসজি
নাভাস, কেহরের, সিলভা, কিম্পেম্বে, বের্নাট, মার্কিনিয়োস, হেরেরা, ভেরাত্তি, ডি মারিয়া, নেইমার, এমবাপ্পে।
বায়ার্ন মিউনিখ
নয়্যার, কিমিখ, বোয়াটেং, আলাবা, ডেভিস, থিয়াগো, গোরেতস্কা, মুলার, গ্যানাব্রি, কোমান, লেভানডোস্কি।
