নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন এলাকায় শ্লীলতাহানির চেষ্টার সময় ৯৯৯ এ ফোন দেওয়ায় বেঁচে গেছেন ৬ তরুণী।
এ সময় দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বখাটেরা পালিয়ে যায়। গত শনিবার দিবাগত রাত ১২ টার দিকে ইছাপুরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় মামলা দায়ের করবে বলেও ভবিষ্যৎ ‘ঝামেলা’র কথা মাথায় রেখে মামলা করেনি ভুক্তভোগীরা।
কাঞ্চন ইছাঁপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) চান মিয়া জানান, রূপগঞ্জ শিল্পকলা একাডেমির সেলিম নামে একজনের মাধ্যমে নদীতে পিকনিকের নাম করে ৬ মেয়েকে নাচের জন্য ১১ হাজার টাকায় ভাড়া করে একদল যুবক। কথা ছিল দিনব্যাপী পিকনিকের পর বিকেলে তাদের পৌঁছে দেওয়া হবে। এদিকে রাত হয়ে গেলেও তাদের পৌঁছে না দিয়ে বরং রাত ১২ টার দিকে তাদের শ্লীলতাহানির চেষ্টা করে যুবকেরা।
এ সময় তারা ৯৯৯ এ কল দিয়ে জানালে খবর পেয়ে দ্রুত ইছাপুরা ব্রিজের কাছে যাই। এ সময় তরুণীদের পাড়ে নামিয়ে দিয়ে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় আর অভিযোগ দায়ের করেনি তারা।
